‘কিপ ইট গোয়িং এন.ওয়াই.সি.’-তে
স্বাগতম ! (Keep It Going NYC!)
‘কিপ ইট গোয়িং এন.ওয়াই.সি.’ (একে ধরে রাখো এন.ওয়াই.সি.) ওয়েবসাইটের এই সেকশনে বাংলা ভাষাভাষী কম্যুনিটির সদস্যদের নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলে কিভাবে জড়িত হওয়া যায় সে সম্পর্কে তথ্য প্রদান করা হয়। এটি শিশুদের শিক্ষায় সহায়তার জন্য পরিবারগুলোকে বিভিন্ন উপকরণ ও সরঞ্জামও সরবরাহ করে।
‘কিপ ইট গোয়িং এন.ওয়াই.সি.’-সম্পর্কে (Keep It Going NYC)
আমাদের সরকারি স্কুলগুলো সত্যিকারের উন্নতি করছে। আমরা ভবিষ্যতে আরো বেশি অর্জনের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলেছি, কিন্তু আরো কাজ পড়ে আছে। .
সে জন্যই ‘দ্য ফান্ড ফর পাবলিক স্কুলস’ (The Fund for Public Schools) কিপ ইট গোয়িং এন.ওয়াই.সি. নামে একটি গণসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে। এতে নিউ ইয়র্কবাসীদের আমাদের স্কুলগুলো যে অগ্রগতি করছে সে সম্পর্কে তথ্য দেয়া হয় এবং এ অগ্রগতি ধরে রাখার জন্য প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য উত্সাহিত করা হয়৷ শহরের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও কম্যুনিটি সংগঠনগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে কিপ ইট গোয়িং এন.ওয়াই.সি. পরিবারগুলোকে তাদের শিশুদের শিক্ষায় সহায়তার জন্য উপকরণ ও সরঞ্জাম প্রদান করে এবং নিউ ইয়র্কবাসীরা কিভাবে এতে জড়িত হবে সে সম্পর্কে তথ্য দেয়৷
সফল স্কুলের জন্য প্রয়োজন পিতামাতা, পরিবার ও সমগ্র সিটির সহায়তা ও সমর্থন৷ নিউ ইয়র্ক সিটি সরকারি স্কুলের ১১ লক্ষ শিক্ষার্থীর সবাই যাতে উপযুক্ত শিক্ষা লাভ করে তা নিশ্চিত করতে আমাদের সরকারি স্কুল চায় যে আমাদের সকলে এ প্রচেষ্টায় স্বেচ্ছাশ্রম, পরামর্শ, অবদান এবং সংশ্লিষ্টতার মাধ্যমে এগিয়ে আসুক৷
নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোর উন্নতিতে নিবেদিত৷ দ্য ফান্ড ফর স্কুলস স্কুল সংস্কারে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে এবং সকল নিউ ইয়র্কবাসীদের আমাদের শিশুদের শিক্ষায় আরো বেশি সংশ্লিষ্টতার জন্য উত্সাহিত করে। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে দ্য ফান্ড ফর পাবলিক স্কুলসে যোগাযোগ করুন ই-মেল করে info@fundforpublicschools.org বা এই নমবরে 212-374-2874 ফোন করে। বা এই নমবরে 212-374-2874 ফোন করে।
আপনি কি জানেন?
- গত কয়েক দশকে উত্তীর্ণের হার এখন সর্বোচ্চ পর্যায়ে।
- সরকারি কোষাগার থেকে ৩৫০ মিলিয়ন ডলারের বেশি স্কুলগুলোকে দেওয়া হচ্ছে।
- ২০০২ সাল থেকে ইংরেজি নম্বর ১০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে।
- নিউ ইয়র্ক সিটির ১০০% শিক্ষকই সনদপ্রাপ্ত।
- গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ শহুরে স্কুল ডিস্ট্রিক্টের জাতীয় পুরস্কারের জন্য ফাইনালিস্ট।
- ডিপার্টমেন্ট অব এডুকেশন প্রতি একজন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে পাঁচটি আবেদনপত্র পায়।
- নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোর ১১ লক্ষ শিক্ষার্থীর বাড়িতে ১৫০টির বেশি ভাষায় কথা বলা হয়।
- ২০০২ সালের পর থেকে ৩০১টি নতুন স্কুল খোলা হয়েছে।
পিতামাতা স্থান (Parents' Place)
নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের পিতামাতা, পরিবার ও পরিচর্যাকারীদের অনুপ্রাণিত ও সমর্থন প্রদানের জন্য রয়েছে ‘পিতামাতা স্থান’ । বাড়িতে, শ্রেণিকক্ষে এবং সর্বত্র যেখানেই আপনি শিক্ষায় অংশগ্রহণ করেন, আপনি আপনার সন্তানকে আরো ভালো গ্রেড পাওয়ায়, স্কুলে থাকায় এবং সাফল্য লাভে সাহায্য করেন।
পিতামাতা স্থানে আপনি আপনার সন্তানের স্কুলে পার্থক্য গড়ে দিতে আনন্দদায়ক পারিবারিক কর্মকাণ্ড ও পন্থা পাবেন। গ্রীষ্মকালেও আপনার সন্তানের শিক্ষা অব্যাহত রাখতে আপনি আবিষ্কার করবেন নতুন নতুন পন্থা, যাতে আপনি তাকে এমন কাজে সম্পৃক্ত করতে পারেন যা হয় একই সাথে বিনোদনমূলক এবং শিক্ষামূলক। আপনার সন্তানের স্কুলে আপনার সংশ্লিষ্টতা তাকে দেখায় যে শিক্ষা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানের মধ্যে আজীবন জ্ঞানস্পৃহা তৈরি করতে পারেন। পিতামাতা স্থান এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে।
উপকরণ ও সরঞ্জামাদি
পিতামাতা স্থানের উপকরণ ও সরঞ্জামাদি দেখতে ও প্রিন্ট করতে আপনার প্রয়োজন
হবে অ্যাক্রোবেট রিডার (Acrobat Reader) এডোবি (Adobe) ওয়েবসাইটে যেতে এখানে
ক্লিক করুন
বিনামূল্যের সংস্করণ ডাউনলোড করে নিন এবং আপনার কমপিউটারে ইনস্টল করুন।
বাংলা ভাষাভাষী কম্যুনিটির সদস্যদের আরো উপকরণ পাওয়া যাবে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন (DOE) এর ওয়েবসাইটে। নিচে বিভিন্ন লিঙ্ক দেওয়া হল।
DOE Bengali Page (ডি.ও.ই. বাংলা পেইজ)
Guide for Parents and Families 2006-2007 (পিতামাতা ও পরিবারগুলোর জন্য নির্দেশিকা ২০০৬-২০০৭)
Parent Rights and Responsibilities (পিতামাতার অধিকার ও দায়িত্ব)
School Quality Review Process (স্কুল আদর্শমান নিরীক্ষা প্রক্রিয়া)
Family Literacy Guide (পরিবার সাক্ষরতা নির্দেশিকা)
Learning Support Center Directory (লার্নিং সাপোর্ট সেন্টার নির্দেশিকা)
DOE Graduation Requirements (ডি.ও.ই. উত্তীর্ণ হওয়ার আবশ্যক শর্তাবলি)
Academic Calendar (প্রাতিষ্ঠানিক ক্যালেন্ডার)
Chancellor's Regulations (চ্যান্সেলরের প্রবিধান)
বিশেষ শিক্ষা
Students with Disabilities Orientation Guide (প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিচিতি নির্দেশিকা)
Parents' Rights Letter (পিতামাতার অধিকারের চিঠি)
CSE Parent Member Brochure (সি.এস.ই. পিতা/মাতা সদস্য ব্রোশার)
ইংরেজি ভাষা শিক্ষার্থী (ELL)
DOE ELL Resources (ডি.ও.ই. ই.এল.এল. উপকরণ)
স্বেচ্ছাসেবী
আমাদের শহরের শিশুদের শিক্ষায় সমর্থন দিনে নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলো পিতামাতা ও অ-পিতামাতাসহ সকল নিউ ইয়র্কবাসীর সংশ্লিষ্টতা চায়৷ আমাদের শহরে অনেক উল্লেখযোগ্য সংস্থা আছে যারা অর্থবহ স্বেচ্ছাশ্রমের সুযোগ প্রদান করে সরকারি স্কুলগুলোকে সহায়তা করে৷ আপনি যদি স্বেচ্ছাশ্রম, পরামর্শ, বা আপনার দক্ষতা দিয়ে সাহায্য করতে আগ্রহী হন, তাহলে নিচে বর্ণিত যে কোনো একটি সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন৷
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
Learn more (আরো জানুন)
দান করুন
নিউ ইয়র্কবাসীর বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম নির্ভর করছে আমাদের শহরের পাবলিক স্কুলগুলোর মান সম্পন্ন শিক্ষার ওপর যা তাদেরকে আগামী দিনের কর্মশক্তির প্রস্তুত করবে৷ আমাদের সিটি স্কুলগুলো সত্যিকারের অগ্রগতি করছে, কিন্তু আরো বেশি করা প্রয়োজন৷ অগ্রগতি ধরে রাখতে দ্য ফান্ড ফর পাবলিক স্কুলস বিভিন্ন ধরনের সুযোগ রাখছে: কোন একটি স্কুলে, নির্দিষ্ট কোনো উদ্যোগে , সাধারণভাবে নিউ ইয়র্ক সিটি সরকারি স্কুলে বা তিনটি ক্ষেত্রেই দান করুন৷
লাইব্রেরি তৈরি থেকে প্রিন্সিপ্যালদের প্রশিক্ষণ, দ্য ফান্ড ফর পাবলিক স্কুলস এ দান করলে তা আমাদের সিটির স্কুলগুলোকে শক্তিশালী করে এবং শিক্ষার্থীদের জীবনে অর্থবহ পরিবর্তন আনে৷
দ্য ফান্ড ফর পাবলিক স্কুলসে আজ দান করুন৷এজন্য ভিজিট করুন www.fundforpublicschools.org rব বা ডাকযোগে নিচের ঠিকানায় চেক পাঠিয়ে দিন৷
The Fund for Public Schools
52 Chambers Street, Room 305
New York, NY 10007
দ্য ফান্ড ফর পাবলিক স্কুলস একটি স্বাধীন 501 (C) (3) অলাভজনক সংস্থা এবং এতে প্রদত্ত দান থেকে কর কর্তন করা হবে৷.
কিপ ইট গোয়িং এন.ওয়াই.সি. সম্পূর্ণভাবে বেসরকারি অর্থে পরিশোধিত৷













